ভারতের আগরতলাস্থ বাংলাদেশ দূতাবাসে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে আজ বিকেলে কুমারখালীতে বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার ফেসবুক গ্রুপে এক পোস্টে আজ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩:০০ টায় কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হবে! সকল ভারত বিদ্বেষী এবং দেশপ্রেমিকদের উপস্থিতি আমাদের কাম্য! সময়: বিকেল ৩টা স্থান: কুমারখালী পৌর বাস টার্মিনাল।





