Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাতিজার ধারাল দায়ের কোপে সাবেক পুলিশ সদস্য চাচা খুন

admin • 14 Apr 2024, 09:47 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভাতিজার ধারাল দায়ের কোপে সাবেক পুলিশ সদস্য চাচা খুন

পটুয়াখালীর দুমকিতে ভাতিজার ধারাল দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) খুন হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদিফেরত ছেলে শহিদ শিকদার (২৮) ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারকে। পরে প্রতিবেশী লোকজন এসে শহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ বরিশাল হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।