Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

ভাইস চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ভাইস চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলামের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিদেশে ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলামের একচ্ছত্র আধিপত্য ও আত্মীয়করণের কারণে একাডেমিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। পাশাপাশি ট্রাস্টি বোর্ডের নির্বাচন না হওয়া, শিক্ষা প্রতিষ্ঠানটির জমি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কার্যক্রম নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত না করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও অভিযোগ করেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি কমিটি ৩ বছর পর পরিবর্তনের নিয়ম থাকলেও ৯ বছরে পরিবর্তন না হওয়ায় অন্তর্দ্বন্দ্ব ও অসন্তোষ বিরাজ করছে ট্রাস্টিদের মধ্যে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি সদস্য প্রফেসর ড. আবু সাঈদ মোহাম্মদ আলী, প্রফেসর ড. হালিমা খাতুন, বোর্ড অব ট্রাস্টি মো. মনিরুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের ৯ সদস্যের বোর্ড অব ট্রাস্টির মধ্যে ৭জন।

মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।