Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

admin • 23 Mar 2024, 10:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুমারখালী প্রতিনিধি:

সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ (শনিবার) সন্ধ্যায় ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড সংলগ্ন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর তৃতীয় তলায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক সাগর হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি ইয়াসিনের পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,বেসরকারী হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার কুমারখালী শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ব্লাড ডোনেশন ক্লাবের সহ:সভাপতি তানভীর রহমান জুয়েল, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)  সদস্য এম এ ওহাব, সাংবাদিক আব্দুস সালাম অন্তর,সদস্য সাকিব আল হাসান, কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান, ব্লাড ডোনেশন ক্লাবের নির্বাহী সদস্য পলাশ,আকাশ,শিপন, সোহান,নাঈম,ফাইম,বন্যা,রানী, লিজা প্রমুখ।

ব্লাড ডোনেশন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোহাম্মদ সাইফুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ইফতার মাহফিল শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।