Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সড়ক অবরোধ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সড়ক অবরোধ
বিএনপির মনোনয়ন নিয়ে লাগাতার আন্দোলন চলছে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের বাইপাসের নারায়নপুর থেকে মশাল মিছিল বের করে।
কাফনের কাপড় গায়ে জড়িয়ে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর চত্বরের 'আই লাভ আখাউড়া' মঞ্চে বিক্ষোভ সমাবেশে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন আহমেদ ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ূন রহমান নয়ন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি প্রমূখ বক্তব্য রাখেন।
তাদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে মনোনয়ন দিতে হবে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে। আর তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনটিতে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে। এতে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পর থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।