Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

admin • 14 May 2025, 09:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিয়াজুল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

 

বুধবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার নাটাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়াজুল ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নাটাই ইউনিয়নের চান্দের গোষ্ঠীর সঙ্গে সলিমের গোষ্ঠীর দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গত সোমবার সলিম গোষ্ঠীর একজন যুবক চান্দের গোষ্ঠীর এক বাড়িতে মাদক সেবন করতে যায় বলে অভিযোগ উঠে। এ সময় চান্দের গোষ্ঠীর লোকজনের সাথে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে একাধিকবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

 

স্থানীয়রা আরও জানা, সবশেষ বুধবার বিকেলে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটার আঘাতে চান্দের গোষ্ঠীর নিয়াজুল মিয়াসহ অন্তত ১৬ জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিয়াজুল মিয়া মারা যান।

 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।