Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বোনকে বিয়ে করতে না পেরে ভাইয়ের সিএনজিতে আগুন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বোনকে বিয়ে করতে না পেরে ভাইয়ের সিএনজিতে আগুন
লক্ষ্মীপুরে খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয় সুজন নামে এক বখাটে। কিন্তু বোন রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে খালাতো ভাই মনিরের সিএনজি পুড়িয়ে দেয় সে।
রোববার (২ নভেম্বর) দুপুরে এমন অভিযোগ করে সিএনজি অটোরিকশার মালিক মনির। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে।
অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।
মনির বলেন, আমার খালাতো ভাই ‍সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্ত্যক্ত করতো। পরে সে বিয়ের প্রস্তাব দেয়। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্ত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে।
তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। রাতে আগুনের ঘটনায় টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে এলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।
তবে এ ব্যাপারে চেষ্টা করেও অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সিএনজি অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।