Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও

admin • 29 Sep 2023, 09:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও

নাটোরের সিংড়ায় বার্নাই নদীতে গোসল করতে নেমে ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও সবুর একই বাড়ির সাহাদ ইসলামের ছেলে। শিশুরা দুইজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সিংড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফাতেমা ও সবুর তাদের বাড়ি সংলগ্ন বার্নাই নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়। ঘটনাটি আশপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করেন।

 

কিন্তু তাদের কোনো খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।