Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

বৈষম্যবিরোধীর দুই কর্মীকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বৈষম্যবিরোধীর দুই কর্মীকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মীকে কুপিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহতরা হলেন—সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সৈয়দপুর হারিকোণা গ্রামের মো. তায়েন মিয়া এবং একই এলাকার মিল্লাত খান। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা নদীতে যান মাছ শিকারে যান। রাত ২টার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জীবান, একই এলাকার ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক, কর্মী অলিউর রহমান ও আসাদুর রহমান তাদের ওপর এ হামলা চালান।

 

এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তায়েন ও মিল্লাতকে আহত করে সেখান থেকে পালিয়ে যান। একপর্যায়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।