Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত ২

admin • 02 Feb 2023, 10:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত ২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ঘটনায় আহত দুজনের মধ্যে একজন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের ছাত্র ওমর ফারুক, অপরজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা যায়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পিঠা উৎসবে আসা বহিরাগত কিছু লোকজনের সাথে বেরোবির ১২তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝামেলা বাঁধে। ঐ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে কতিপয় স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী রবিন রানাকে তুলে নিয়ে মারধর করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে আসে। এসময় শিক্ষার্থীরা কয়েকটি দোকানপাটে ভাঙচুর করেছে বলেও অভিযোগ করে স্থানীয়রা। এর পরপরই স্থানীয়রা পুনরায় জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে।

এ ঘটনায় তাতক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. গোলাম রাব্বানি বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি, পুলিশও এসেছে।পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।