Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
সারা দেশ

কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার

• • পঠিত 31 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার

কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে ব্যতিক্রমী বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কুমারখালী শহরের হাসপাতাল রোডে অবস্থিত ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে আটজন বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

 


প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার তপু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল, কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস, মোশারফ হোসেন ও মিজানুর রহমানসহ অন্যান্যরা।

 


আয়োজকেরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমীতে ব্যতিক্রমী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলার এলঙ্গী মাথাভাঙ্গা মন্দির কর্তৃপক্ষ। এসব প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীদের উৎসাহিত করতে এ পুরস্কার বিতরণ করা হয়।

 

 

প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণে সার্বিক সহযোগিতা করে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।