Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
ক্যাম্পাস

বেরোবিতে স্মার্ট শিক্ষার্থী তৈরির লক্ষ্যে স্মার্ট সোসাইটি'র আত্মপ্রকাশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বেরোবিতে স্মার্ট শিক্ষার্থী তৈরির লক্ষ্যে স্মার্ট সোসাইটি'র আত্মপ্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষে ’এসো এবং দক্ষতা অর্জন করে স্মার্ট হও ’ (Come and be smart with skills) এই স্লোগানকে সামনে রেখে ’স্কিলস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্স ট্রেনিং সোসাইটি (স্মার্ট) নামের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্যালারি রুমে এক সাধারণ সভায় এ সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হক এর উপস্থিতিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজু আহম্মেদ কে আহবায়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোবাশ্বের আহমেদ শিপনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

গবেষণা, প্রবন্ধ-নিবন্ধ-গ্রন্থ প্রকাশনা, সংবাদিকতা, টিভি সংবাদ উপস্থাপনা, পাবলিক স্পিকিং, যোগাযোগ, ফটোগ্রাফি-ভিভিওগ্রাফি-ডকুমেন্টরি, লিখন শৈলী ও সম্পাদনা, আইটি প্রভৃতি বিষয়ে দক্ষতার উন্নয়নে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবে সংগঠনটি। প্রতিটি প্রশিক্ষণ ওয়ার্কশপ শেষে সার্টফিকেট প্রদানও করবে সংগঠনটি।

মাহামুদুল হক বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে যাতে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে চাকরির জন্য উপযোগী হয়ে ওঠে এবং কর্মক্ষেত্র স্মার্ট চাকরিজীবী হিসেবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেজন্যই এ ধরনের দক্ষতাভিমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানার্জনের পাশাপাশি সহশিক্ষার মাধ্যমে ধীরে ধীরে সুদক্ষ ও বাস্তব জ্ঞানমূখী করে তোলা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।