Sunday, 1 November 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫
জেলার খবর

বেরোবিতে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, স্বব্যানারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বেরোবিতে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, স্বব্যানারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র রাজনীতিসহ সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিজয় দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই স্বাধীনতা স্মারকে স্বব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাজনৈতিক সংগঠন 'সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট' বেরোবি শাখা।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, স্বৈরাচার সরকার পতনের পরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তাই তাদের স্বব্যানারে ফুল দেওয়াকে আমরা নেতিবাচক হিসেবে দেখছি ।এটাকে আমরা বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতির অনুপ্রবেশের চেষ্টা হিসেবে দেখছি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান বলেন,"এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।