Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল চাপায় ৭৩ বছরের বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে সদকী ইউনিয়নের বাটিকামারা মজিদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

 

নিহত হয়েছেন সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামের মৃত আফসার শেখের ছেলে  আলাউদ্দিন শেখ (৭৩)। 

 

নিহতের ভাতিজা হারুন জানান, তার চাচা আলাউদ্দিন শেখ বাড়ির সম্মুখে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় পার্শ্ববর্তী দড়িমালিয়াট গ্রামের  জানকে শেখের ছেলে জুয়েল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে চাপা দেয়।

 

পরবর্তীতে স্থানীয়রা তার চাচাকে মারাত্মক আহত অবস্থায়  কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে  কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানে  চিকিৎসারত অবস্থায় আলাউদ্দিন শেখ মারা যান। 

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চাপায় একজন বৃদ্ধ মারা গেছেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।