আরিফুল ইসলাম প্রান্ত:
যশোর জেলায় তাপমাত্রার পারদ ৪০ এর উপরে উঠে গেছে । গত কয়েকদিন তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রী পর্যন্ত উঠানামা করলেও আজ সেটা বেড়ে ৪০ ছাড়িয়ে গেছে। তীব্র দাবদাহে নাকাল হয়ে পড়েছে বেনাপোলের জনজীবন।
এদিকে তীব্র দাবদাহ খরার কারণে যশোরের জনজীবনে নেমে চরম অস্হিরতায় পড়েন খেটে খাওয়া মানুষ।আকাশে সূর্য যেন বিচ্ছুরিত হয় সকাল থেকে বিকেল পর্যন্ত।সেই তাপে পুড়তে থাকে জনজীবন। সড়কের তাপ ও সূর্যের তাপ মিলে নাকাল বেনাপোলের মানুষ।
বেনাপোল দেশের বৃহত্তম স্হল বন্দর হওয়াতে তীব্র গরমে পণ্য খালাস করাতেও ধীরগতি নেমে এসেছে। এর ফলে স্হল বন্দরে তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে।
তীব্র গরমে কাজের সন্ধানে ঘরের বাইরে আসা শ্রমজীবী মানুষ পড়েছে। চরম বিপাকে। শহরের ফল পট্টি এলাকায় কথা হয় ভ্যান চালক বিপুলের সাথে। তিনি বলেন, গরম সহ্য করতে পারছে না। এছাড়া এই গরমে ভাড়াও তেমন হচ্ছে না। তিনি বলেন, গরমের কারণে মানুষ বের হচ্ছে কম। আর যারা বের হচ্ছেন তারা দ্রুত বাসায় ফিরে যাচ্ছেন। বেনাপোলের এই দাবদাহ থেকে মুক্তি পেতে এখন দরকার একটু স্বস্তির বৃষ্টি। আর এই প্রত্যাশায় দিন গুনছেন শ্রমজীবী মানুষ সহ সর্বস্তরের জনগন।





