Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বেতন বাড়ছে বিসিবি নতুন নির্বাচকদের, বর্তমানে কে কত পাচ্ছেন

admin • 10 Mar 2024, 12:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেতন বাড়ছে বিসিবি নতুন নির্বাচকদের, বর্তমানে কে কত পাচ্ছেন

চলতি মাসের শুরু থেকে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে বিসিবির নতুন নির্বাচক প্যানেল দায়িত্ব পালন শুরু করেছে। প্রধান নির্বাচক হিসেবে এই প্যানেলে লিপুর সঙ্গে রয়েছেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক।

শনিবার (৯ মার্চ) দশম বোর্ড সভায় নতুন নির্বাচকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে কত টাকা বাড়ানো হবে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জানা যায়, প্রধান নির্বাচকের বেতন আগে থেকেই চূড়ান্ত হয়। বাকি দুই নির্বাচকের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রধান নির্বাচক লিপু বোর্ড মিটিংয়ে উপস্থিত হওয়া ছাড়া একজন পরিচালকের সব সুযোগ-সুবিধা পাবেন। তার বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা।

রাজ্জাক বিসিবির থেকে মাসিক এক লাখের কিছু বেশি বেতন পেতেন। এখনো তাই পান। হাবিবুল বাশারের জায়গায় নির্বাচক প্যানেলে ঢোকা হান্নান সরকারের বেতন রাজ্জাকের চেয়ে বেশি নয়। তারা দুই লাখ টাকা বেতন চেয়েছেন। জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগ রাজ্জাককে দুই লাখ ও হান্নানকে দেড় লাখ টাকা বেতন দেয়ার প্রস্তাব করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।