Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বেড়াতে গিয়ে প্রেমিকার দায়ের কোপে প্রেমিক হাসপাতালে

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বেড়াতে গিয়ে প্রেমিকার দায়ের কোপে প্রেমিক হাসপাতালে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলায় প্রেমিকার দায়ের কোপে প্রেমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার প্রেমিক আল আমিন ও প্রেমিকা সাদিয়া উপজেলার নিকলায় বেড়াতে যায়। সেখানে প্রেমিকা সাদিয়া তার প্রেমিক আল আমিনকে দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

আল আমিন উপজেলার পুখুরিয়া শিয়ালকোলের আব্দুল বারেকের ছেলে।

সাদিয়া জানান, আল আমিনের সঙ্গে তার দীর্ঘ ৪ বছরের সম্পর্ক। এর মধ্যে আল আমিন তাকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে কিছুদিন বসবাস করে ফেলে পালিয়ে যায়। পরে সাদিয়া ঢাকাতেই আল আমিনের বিরুদ্ধে একটি মামলা করেন। আল আমিন বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। এছাড়া আমার সঙ্গে ঘরসংসার করার পরও গোপনে বিয়ে করে ফেলে। তাকে বিয়ে করার কথা বললে সে নানা অজুহাত দেখায়। তাই সহ্য করতে না পেরে কোপ দিয়েছি।

 

প্রেমিক আল আমিন জানান, সাদিয়ার সঙ্গে তার মোবাইলে পরিচয় ও যোগাযোগ। তার সঙ্গে এমন কোনো সম্পর্ক হয়নি।

 

সাদিয়াকে নিয়ে ঘুরতে আসার কারণ জানতে চাইলে তিনি জানান, না, আসলে আমার পরিবারকে জানিয়ে অশান্তি সৃষ্টি করতে পারে, সেই ভয়ে এসেছিলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।