Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত জাতীয়

বুধবার প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক

admin • 31 Oct 2023, 04:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বুধবার প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক আগামীকাল বুধবার। এদিন বিকেলে সুপ্রিম কোর্টে বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, আগামীকাল ১ নভেম্বর প্রধান বিচারপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছাড়ানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।

 

তিনি আরও জানান, প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর এবং সংস্থার প্রধানগণ ও কর্মকর্তাগণ এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং ভবিষ্যতেও করবেন মর্মে শিডিউল রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।