Friday, 30 October 2026
শিরোনাম
সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড
জেলার খবর

বিষপানের পর বাইক কিনে দিতে বাধ্য হন বাবা, ঘুরতে বেরিয়ে গেলো প্রাণ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বিষপানের পর বাইক কিনে দিতে বাধ্য হন বাবা, ঘুরতে বেরিয়ে গেলো প্রাণ

নতুন মোটরসাইকেল কিনে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক কিশোরের। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। ঝিনাইদহে শৈলকুপার ভাটই বাজার কলাহাটের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন হোসেন (১৫) হরিনাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের মনোয়ার মন্ডলের ছেলে এবং মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত তার দুই বন্ধু শুভ ও ঝন্টু। অপর মোটরসাইকেলের চালক জাহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু মাহিন হোসেন, শুভ ও ঝন্টু।

পরে সন্ধ্যায় শৈলকুপা উপজেলার ভাটই বাজার থেকে বাড়ি ফেরার পথে কলাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। সেসময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। তখন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মাহিন হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা স্থানীয়ের মাধ্যমে জেনেছি ছেলেটির বাবা একজন মুদি দোকানি। কিছুদিন আগে মোটরসাইকেল কেনার জন্য পিতার সঙ্গে ঝগড়া করে বিষ খেয়েছিল মাহিন। পরে নিজের জমি বিক্রি করে মোটরসাইকেল কিনে দিতে বাধ্য হয় তার পিতা। সেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে এলোমেলো চালানোর সময়ই ঘটে দুর্ঘটনা।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুসলিমা জিনাত রহমান জানান, মাহিনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি দু-জনের অবস্থাও আশঙ্কাজনক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।