Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু সিফাত,চিন্তায় মা-বাবা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু সিফাত,চিন্তায় মা-বাবা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আশরাফুল আলমের এক বছর বয়সী ছেলে সিফাত জন্মের সময় থেকেই মাথায় বিরল রোগে আক্রান্ত। ছোট্ট সিফাতের মাথার এই জটিল সমস্যার কারণে তার পরিবার এখন গভীর উদ্বেগ ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে।

পরিবারটি এরই মধ্যে ভূরুঙ্গামারী ও রংপুরের একাধিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। তবে স্থানীয় চিকিৎসকরা শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সিফাতের বাবা আশরাফুল আলম ও দাদা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নানা মারা গেছে। সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়।

তাদের বাড়ি ভূরুঙ্গামারী সাদ্দাম মোড় থেকে সামাদের ঘাট যাওয়ার পথে, দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুলের পাশে। শিশুটির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অথচ অর্থাভাবে তার চিকিৎসা থেমে আছে।

সিফাতের মা-বাবা মানবিক সহায়তার জন্য দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। এক বছরের নিষ্পাপ শিশু সিফাত এখন জীবন-মৃত্যুর মাঝপথে লড়ছে। হয়তো আপনার একটি সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো, ফিরিয়ে আনতে পারে এক অসহায় পরিবারের মুখে হাসি।

একজন মানুষকে বাঁচানো মানে যেন পুরো মানবতাকেই বাঁচানো। আসুন, মানবতার তাগিদে সিফাতের পাশে দাঁড়াই। যোগাযোগ ও সহযোগিতার নম্বর: ০১৭৭৬-৮৮৪৬৫১, ০১৭৫০-৪৬২৫১৭

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।