Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ে না দেয়ায় মাকে হত্যার করলো ছেলে

admin • 26 Apr 2024, 10:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ে না দেয়ায় মাকে হত্যার করলো ছেলে

চাঁদপুরে ছেলেকে বিয়ে করিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ এপ্রিল) জেলার ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানু বেগম (৬০) ওই গ্রামের আতর খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে রাসেল খান (২৭) পরিবারের তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।

পারিবারিকভাবে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ে করে করার জন্য পরিবারের কাছে দাবি করে আসছিল। কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় কেউ কর্ণপাত করেনি। এর আগেও একই ইচ্ছায় ইতিবাচক সাড়া না পাওয়ায় রাসেল তার বাবা আতর খানকেও মারধর করেছিল।

উল্লেখ্য, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনাস্থলে এসে ঘটনা তদন্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।