Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বিয়ে করেছেন নোবেল! কে এই তরুণী

admin • 20 Nov 2023, 02:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ে করেছেন নোবেল! কে এই তরুণী

ব্যক্তিজীবনে বিতর্কিত নানা কর্মকাণ্ডে কারণে মাঝেই মধ্যেই আলোচনায় থাকেন গায়ক মাইনুল আহসান নোবেল। সবশেষ চলতি বছর মে মাসে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন। ওই মাসেই নোবেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানান তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ।

 

সেইসব সমালোচনা থামতেই নতুন করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এলেন নোবেল। আর এর সূত্রপাত এক তরুণীর সঙ্গে নোবেলের নতুন ছবি। রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন নোবেল, যেখানে এক তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে।

 

ছবির ক্যাপশনে নোবেল লেখেন, ‘সঙ্গে থেকো।’ এর পরেই সেই তরুণীর সঙ্গে ফেসবুকে প্রোফাইল ফটো দেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘ক্যাপশন লেখা লাগবে? আরিশা...।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

 

এখানেই শেষ নয়, সোমবার ওই তরুণীর সঙ্গে চুম্বনরত আরেকটি একটি ছবি পোস্ট করে জানান, তারা রোববার (১৯ নভেম্বর) বিয়ে করেছেন।

নোবেলের পোস্ট থেকেই জানা যায়, ওই তরুণীর নাম ফারজান আরশি।

 

নোবেলের পোস্টগুলোতেই অনেকেই জানতে চেয়েছেন ওই তরুণীর পরিচয়, কেউ জানতে চেয়েছেন তিনি বিয়ে করেছেন কিনা? আবার শুভেচ্ছাও জানিয়েছেন কেউ কেউ।

 

তবেই এই বিষয়ে জানতে  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ এর বিনোদন বিভাগ থেকে সোমবার দুপুর ১ টা ২৬ মিনিটে তার ফোনে কল দেয়া হয়। ফোন রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বলেই কেটে দেন। তাৎক্ষণিক আবার ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।