Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

admin • 16 Apr 2024, 07:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে ঘুরতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে বাবুর বাড়ি এলাকায় থেকে অভিযুক্ত ওই কিশোরকে আটক করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

কিশোরীর মা অভিযোগ করে জানান, তার মেয়ের সাথে অভিযুক্ত শাওনের মোবাইল ফোনের মাধ্যমে মাঝেমধ্যে কথা হতো। গতকাল বিকেলে ওই ছেলে ফোন দিয়ে ঘুরাতে নেয়। বিভিন্ন স্থানে ঘুরে রাতে সিদ্ধকাঠি বাবুর বাড়ি এলাকায় একটি বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ দুজনকে নিয়ে আসে।

এ বিষয়ে নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, ‘ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আর ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।