Monday, 23 November 2026
শিরোনাম
নাশকতা-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় গোপালগঞ্জে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
সারা দেশ

বিয়ের পরদিন বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, নববধূকে নিয়ে উধাও বর

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
বিয়ের পরদিন বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, নববধূকে নিয়ে উধাও বর
ছবি সংগৃহিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিয়ের পরদিন ওমর ফারুক নামের এক যুবকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক অন্তঃসত্ত্বা প্রেমিকা অবস্থান নিলে বর নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। 

 

উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন করে ফারুক গত বৃহস্পতিবার দুপুরে নববধূকে নিজ বাড়িতে তুলে আনেন। বিয়ের খবর পেয়ে ওই তরুণী ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন এবং বৃহস্পতিবার রাত দশটার দিকে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়িতে গিয়ে অবস্থান নেন। 

 

 

তরুণীর দাবি অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। অন্যদিকে, ফারুকের পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী ওই তরুণী কোনো প্রমাণ দেখাতে পারেননি এবং চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি এড়াতে ফারুক তার বাবা ও নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। 

 

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী মূল ঘটনাটি ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় ঘটায় এবং ঘটনাস্থল ময়মনসিংহ সদর এলাকায় হওয়ায় তাকে সেখানেই আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।