Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

কুষ্টিয়ার সদর উপজেলায় ডিভোর্স দিয়ে স্বামীকে ছেড়ে এসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের মা। প্রেমিক মেহেদী হাসান রিংকুর বিয়ের আশ্বাস পেয়ে স্বামীকে তালাক দেন দুই সন্তানের মা (২৪)। পরে ওই নারীর সঙ্গে তার কথিত প্রেমিক সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বিয়ের দাবিতে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে জেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামে রিংকুর বাড়িতে অনশন করছেন ওই নারী।

 

জানা গেছে, প্রেমিকা এসেছে টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন মেহেদী হাসান রিংকু। অন্যদিকে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ জানিয়েছেন ওই নারী। বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার ঘোষণাও দিয়েছেন ওই নারী।

 

ওই নারী জানান, এক বছর আগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ওই তার সঙ্গে পরিচয় হয় মেহেদী হাসান রিংকুর। এরপর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। বিয়ের আশ্বাস দিয়ে স্বামীকে ডিভোর্স দিতে বলেন রিংকু। এ কথায় স্বামীকে তালাক দিয়ে চলে এলে দুজন অন্যত্র রাত্রিযাপন করেন। এরপর থেকে বিভিন্ন স্থানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকেন।

 

তিনি জানান, সম্প্রতি বিয়ের জন্য রিংকুকে চাপ দিলে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। পরে যোগাযোগ করে রিংকুর সঙ্গে ঢাকায় যান ওই নারী। কথা ছিল ঢাকায় গিয়ে বিয়ে করবেন তারা। কিন্তু ঢাকায় নেমে স্টেশনে ওই নারীকে একা ফেলে পালিয়ে যান রিংকু। মোবাইল বন্ধ করে দেন রিংকু। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওই নারী কুষ্টিয়া ফিরে রিংকুর খোঁজে ছুটে যান তার বাড়িতে। বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন তিনি। তবে কোনো আশ্বাস মিলছে না।

 

ওই নারী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রিংকু তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। তার বিয়ের আশ্বাস পেয়ে স্বামী, সন্তান, বাবা-মা ছেড়ে চলে আসেন। এখন বিয়ে না করলে মরা ছাড়া তার অন্য কোনো গতি নেই বলে জানান নারী। এদিকে রিংকু আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি।

 

  কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ওই নারীকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।