Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

admin • 23 Dec 2024, 09:27 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন।

 

রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।

 

নিহতরা হলেন- আড়াইওড়া উত্তরপাড়া এলাকার খলিল মিয়ার ছেলে আহাদ (১৭), একই এলাকার বাসিন্দা শাওন (১৮) ও অপরজন ভিডিও ক্যামেরাম্যান বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।