Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বিয়েতে দাওয়াত না দেওয়ায় কেন্দ্র দু'পক্ষের সংঘর্ষ ,আহত ১০

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিয়েতে দাওয়াত না দেওয়ায় কেন্দ্র দু'পক্ষের সংঘর্ষ ,আহত ১০

বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো। বিয়েতে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতে উত্তেজনা চলে।

 

এরই জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এতে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

 

ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।