Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

admin • 04 Jan 2025, 06:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ পরিচালক, বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-অ্যাসোসিয়েশনের নেতাসহ বিমানের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিমানের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও ৪ জানুয়ারি বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।