Thursday, 19 November 2026
শিরোনাম
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে বিএনপির আরেক এমপির অফিসে ভাঙচুর, আগুন ছাত্রলীগ ছেলের ফেসবুকে লকডাউনের ডাক, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বাবা শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক পুলিশ লাইন্সের সামনে থেকে থানার পিকআপ ভ্যান চুরি কপি-পেস্ট ও অপতথ্য রোধে অনিবন্ধিত পোর্টাল বন্ধে নামছে সরকার বাঁশঝাড়ের পাশে গর্তে মিলল ১৬ লাখ টাকার ভারতীয় মদ আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক, ২০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
জাতীয়

বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার

রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

 

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু সাহেব থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমান বন্দরে এসেছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়কপথে রংপুরে নিয়ে আসে।

 

ওসি জানান, মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এই তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। দুটি মামলা এখনও তদন্তাধীন আছে। তিনি ৫ আগস্ট পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।