Thursday, 19 November 2026
শিরোনাম
জাতীয়

গোপালগঞ্জে বিএনপির আরেক এমপির অফিসে ভাঙচুর, আগুন

• • পঠিত 25 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে বিএনপির আরেক এমপির অফিসে ভাঙচুর, আগুন

 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসে থাকা জিনিসপত্র বাইরে এনে আগুন দেওয়া হয়েছে। এ সময় এমপির মালিকানাধীন ক্লিনিকেও ভাঙচুর করা হয়।

 

 

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ড্যাবের নেতা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকার এমপি বাবরের মালিকানাধীন আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দেন। ক্লিনিকের নিচতলায় তার ব্যক্তিগত একটি অফিস ছিল।

 

এ সময় অফিসের আসবাবপত্র বের করে ভাঙচুর এবং পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ক্লিনিকের রোগীরা ভয়ে অন্যত্র চলে যান।

 

একই দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

এ ছাড়া কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।