Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ

admin • 25 Dec 2025, 01:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার শাহজালাল বিমানবন্দরে তাকে পরিবারসহ স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

 

এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা অর্থাৎ তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুল দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ১১টা ৪০ মিনিটের দিকে উড়োজাহাজটি ঢাকায় পৌঁছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।