Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

বিপিএলে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে গেইলের পাশে লিটন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিপিএলে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে গেইলের পাশে লিটন

জবাবটা যেন এভাবেই দিতে হয়! যেভাবে লিটন দাস আজ দিলেন। সেটাও যেন সময়ই নিলেন না উইকেটরক্ষক ব্যাটার। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে দুপুরে বাদ পড়ে রাতেই বিধ্বংসী এক সেঞ্চুরিতে জবাব দিলেন।

বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন লিটন। সেটিও রেকর্ড গড়ে। বাংলাদেশের হয়ে বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। তবে সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম। ৪৪ বলে সেঞ্চুরি করে পাশে বসেছেন ক্রিস গেইলের।

২০১৭ বিপিএলে সমান ৪৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন ‘ইউনিভার্স বস’। সর্বোচ্চ ৫ সেঞ্চুরির মালিক গেইল সেঞ্চুরিটি করেছিলেন খুলনা টাইটানসের বিপক্ষে।

ক্যারিয়ার সেরা ১২৫ রানের অপরাজিত ইনিংস সাজিয়েছেন ১০ চার ও ৯ ছক্কায়। ইনিংসটা অবশ্য ১ রানেই থামতে পারত লিটনের।

 

বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে ক্যাচ মিস করেন উইকেটরক্ষক আকবর আলী। আরেকবার সেঞ্চুরির পর ১০৪ রানে থামতে পারত। দিনটা যেহেতু তার তাই সে সময়ও জীবন পেয়ে ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি।

তবে ব্যাট হাসলেও লিটনের মুখে হাসি দেখা যায়নি। ব্যাট দিয়ে সব কিছুকে উড়িয়ে দিলেও যেন মনের আকাশের কালো মেঘটাকে সরাতে পারেনি তিনি। তাই হাসতে হাসতে মাঠ ছাড়তে পারেননি ৩০ বছর বয়সী ব্যাটার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।