আর কিছুক্ষণ পরই শুরু হবে বিপিএলের দশম আসরের ফাইনাল। কুমিল্লা-বরিশালের ফাইনাল নিয়ে ইতোমধ্যেই বাড়তি উন্মাদনা বিরাজ করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
এবার বিপিএলের ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে জার্মানি ক্লাব এফসি বায়ার্ন মিউনিখ।
শুক্রবার (১ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বায়ার্ন মিউনিখ লেখে, বিপিএলের ফাইনালের দিন আজ। হ্যারি কেনের কোন দলে যোগ দেয়া উচিত?
বিপিএল নিয়ে বায়ার্নের এমন পোস্টে বিস্মিত হয়েছে অনেকেই। যদিও সেই পোস্টটি শুধুমাত্র বাংলাদেশের মানুষই দেখার সুযোগ পাবে।





