Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

'বিএনপি শোষক নয় জনগণের সেবক হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়'

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
'বিএনপি শোষক নয় জনগণের সেবক হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়'

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, বিগত দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশ নেননি। তাহলে এখন কেন কোনো উপদেষ্টারা সংসদ নির্বাচন অংশ নেবেন। উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  এসময় ব্যারিস্টার অসীম বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায়ে দৌড়ঝাপ শুরু করেছেন। কিন্তু বিগত দিনের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টেরিম সরকারের কোনো উপদেষ্টা কখনোই সংসদ নির্বাচনে অংশ নেননি। তাহলে বর্তমান সময়ে উপদেষ্টারা কেন সংসদ নির্বাচন অংশ নেবেন।
উপদেষ্টাদের সংসদ নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা। সরকারের সকল সুযোগ সুবিধা নেবেন, আবার নির্বাচনেও অংশ নেবেন, সেটা হতে পারে না। বিএনপি কখনো শাসক বা শোষক নয়, বিএনপি জনগণের সেবক হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়।  তিনি আরো বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বর্তমান সরকার ব্যর্থ হলে, জাতি কখনো এ সরকারকে ক্ষমা করবে না।

জনসংযোগ কর্মসূচিটি জিগাতলা মোড় থেকে শুরু হয়ে ট্যালি অফিস হয়ে হাজারীবাগ বউবাজারে গিয়ে শেষ হয়। এ সময়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।