Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

বিএনপি মহাসচিবের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সৌজন্য সাক্ষাৎ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিএনপি মহাসচিবের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

 

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রকাশনা তুলে দেন ইলিয়াস কাঞ্চন।

 

মির্জা ফখরুলের সঙ্গে আলোচনার সময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে কর্মসূচি করে যাচ্ছি আমি।

 

এ অভিনেতা বলেন, এরই একটি প্রকাশনা দিয়েছি। আর রাজনতৈকি দলের নেতাকর্মীদের নিয়ে একটি সেমিনার করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।

 

অনুষ্ঠিতব্য ওই সেমিনারে অংশগ্রহণ করার জন্য বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানান ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা খ্যাত নায়ক। এ সময় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক লিটন এরশাদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।