Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপি কখনো লোভ-লালসার রাজনীতি করে না : ইশরাক

admin • 10 Nov 2025, 09:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপি কখনো লোভ-লালসার রাজনীতি করে না : ইশরাক
বিএনপি কখনো লোভ-লালসার রাজনীতি করে না। এ কারণে কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করেনি বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নবাবপুরে ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।
ইশরাক বলেন, ‘গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েও কখনো আন্দোলন থেকে পিছু হটেনি।
আর সে কারণেই আজকে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়েছে।’
এ সময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।