Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বিএনপি অফিসে ‘জয় বাংলা-শেখ হাসিনা’ লিখে পালাল দুই যুবক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিএনপি অফিসে ‘জয় বাংলা-শেখ হাসিনা’ লিখে পালাল দুই যুবক

চট্টগ্রামের পটিয়ায় রাতের অন্ধকারে হেলমেট পরা দুই যুবক এসে উপজেলা বিএনপি কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান লিখে পালিয়ে গেছে।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কলেজ গেট এলাকায় বিএনপি অফিসের দেয়ালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ঘটনাটি রাজনৈতিক উস্কানি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে দুই যুবক এসে দ্রুতগতিতে অফিসের দেয়ালে লেখালেখি করে আবার চলে যায়। তাদের দুজনেরই মুখ হেলমেটে ঢাকা ছিল, ফলে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপন জানান, ‘হেলমেট পড়ে দুই যুবক বিএনপির কার্যালয়ের সিঁড়ির দেয়ালসহ কয়েকজন নেতার বাসভবনের দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনা লিখে পালিয়েছে। হেলমেট পড়ে আসা দুই যুবকের সিসি টিভির ফুটেজ সংগহ করেছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘পটিয়া বিএনপির অফিসে জয় বাংলা চিকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করেনি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।