কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে নারী–পুরুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তাঁদের হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল।
৩ নভেম্বর বিএনপি কেন্দ্রীয়ভাবে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করে। এতে কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ করে আসছেন।





