জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মেলান্দহে মশাল মিছিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহ্ছানুল হক মঞ্জুর কর্মী-সমর্থক ও স্থানীয় ছাত্রদলও বিএনপির নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর ) রাতে মেলান্দহ পৌর শহরের শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বক্তারা ও অংশগ্রহণকারীরা জামালপুর-৩ আসনের ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়নে সাবেক সচিব একেএম ইহ্ছানুল হক মঞ্জুকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান। নেতাকর্মীরা এ সময় বিভিন্ন দাবিদাওয়া ও প্রতিবাদী স্লোগান দেন। মশাল মিছিলটি পরিচালনা করেন মেলান্দহ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা তানভীর আহমেদ, মিস্টার, পৌর ছাত্রদল নেতা হৃদয়, আয়ান প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।





