Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবা-মায়ের সঙ্গে দেখা করা হলো না কলেজছাত্র ইমরানের

admin • 13 Dec 2024, 05:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাবা-মায়ের সঙ্গে দেখা করা হলো না কলেজছাত্র ইমরানের

রাজধানীর ডেমরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ইমরান শিকদার (২৩)। তিনি কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে।ইমরান নারায়ণগঞ্জের কমার্স কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

নিহতের বড় ভাই নাহিদ শিকদার জানান, আজ দুপুরে ইমরান কুমিল্লায় বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রিকশাযোগে সায়েদাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। পরে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আজ দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।