Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে ‘প্রাণনাশের হুমকি’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে ‘প্রাণনাশের হুমকি’

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) এই হুমকি দেন অটল বাবু নামের এক ব্যক্তি। এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন থানজামা লুসাই।

 

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছেন অটল বাবু। চেয়ারম্যান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাজে আচরণসহ প্রাণনাশের হুমকি দেন তিনি।

 

অধ্যাপক থানজামা লুসাই জানান, তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের কথা বিবেচনা করে বুধবার সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, থানজামা লুসাই একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রাণনাশের হুমকি সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।