বান্দরবানে নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কে সেকাদুঝিরি সেতুটি গতকাল বিকেলে কেএনএফ সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে।
বেলা সাড়ে তিনটার দিকে কেএনএফের অস্ত্রধারীদের একটি দল সেকাদুঝিরি সেতুতে আসে। তারা সেতুতে বিস্ফোরণ ঘটায়। অস্ত্রধারীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন গিয়ে দেখেন মূল সেতু ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু সেতুর ধারক দেয়ালে কিছু অংশ ভেঙে গেছে। তবে যানবাহন চলাচলের উপযোগী রয়েছে।
কেএনএফ এর আস্তানার দিকে যৌথবাহিনীর অগ্রগতি ও পাহাড়ে উন্নয়নমূলক কাজ থামাতে পাহাড়ি সশস্ত্র সংগঠনটি এই বড় হামলার চেষ্টা করে।
সেকাদুঝিরি সেতুটি থানচি উপজেলা সদর থেকে সাড়ে ৯ কিলোমিটার দূরে। তবে সেতুর পাশের দেয়ালে সামান্য ক্ষতি হলেও মূল সেতু ক্ষতিগ্রস্ত হয়নি। বিস্ফোরণ ঘটনার পর সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল।





