Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বাড্ডায় বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বাড্ডায় বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নীচতলা কারখানা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

নিহত দুজনই উক্ত বিল্ডিংয়ে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে। নিহত সাইফুল উক্ত মাদ্রাসার ক্রয়-বিক্রয় বিভাগে কাজ করতো এবং শাকিলা একই মাদরাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল। 

 

মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে বেশ কদিন নিখোঁজ ছিল সাইফুল ও শাকিলা। পরে দুর্গন্ধ টের পেয়ে বাড়ির নীচতলার বন্ধ কারখানা থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, উত্তর বাড্ডার পূর্বাচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পরে এ ঘটনা ঘটতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।