Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় স্বামীর মৃত্যু, হাসপাতালে স্ত্রী

admin • 02 Dec 2024, 06:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় স্বামীর মৃত্যু, হাসপাতালে স্ত্রী

জামালপুরে শশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় মোঃ জুরন আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ওই মোটরসাইকেল চালকের স্ত্রীও গুরতর আহত হয়েছেন।

 

গতকাল (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা দিকে জেলার মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার সীমান্তবর্তী জটিয়ারপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ওই মোটরসাইকেল চালক মাদারগঞ্জ উপজেলার মোমেনাবাদ গরপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন আকন্দের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টা দিকে গুনারীতলা শশুর বাড়ী থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন নিহত জুরন আলী। এসময় জামালপুর - মাদারগঞ্জ মহাসড়কে পৌছলে মাদারগঞ্জ হতে জামালপুরগামী একটি প্রাইভেটকারের সাথে জুরন আলীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। হেলমেট না থাকায় এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মোটরসাইকেল চালক মো: জুরন আলীর মৃত্যু হয়।

 

এঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো: জুরন আলীর স্ত্রী মোছা: সোনা ভানু (৫০) গুরুতর আহত হয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

 

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।