Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আগুন

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের একটি পিলারের ভেতরের খুটিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত ঘটেনি।

 

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পিলারের ভেতরের বৈদ্যুতিক খুটির দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দেখা দিলে মসজিদে থাকা মুসল্লি ও আশপাশের মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে মসজিদের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও আগুন বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

 

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পিলারের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন মসজিদের মূল কাঠামোতে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।