Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড

রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের ‘এ’ ব্লকের ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১৪ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর ৬ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ৭টি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৩২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

 

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে দাউ দাউ করে জলার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির ঘিঞ্জি এলাকা ও ঘটনাস্থলে তীব্র পানির সংকটের কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ১৫শ’ ঘর পুড়ে ছাই হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।