Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় : শিবির সেক্রেটারি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় : শিবির সেক্রেটারি

বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৫ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করবে-উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না। বিএনপি এক হাজার, দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি করবে আর ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না, কারণ বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নেবে।’

তিনি বলেন, ‘বিএনপি কখনও নিজেদের টাকা বিলি করে না। বিএনপিতে এত ভালো লোক নেই। বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ না, আন্তঃকোন্দলে তারা ১৮৫ জন নিজেদের লোককে হত্যা করেছে। জুলাইয়ে তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। ১৫৫ জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।