Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
জেলার খবর

বাঁশখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাঁশখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে অতিবৃষ্টিতে বাড়ির দেয়াল ধসে মুহাম্মদ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত-রাতে উপজেলা সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিজবাহ বৈলগাঁও গ্রামের মুহাম্মদ রফিউল আলমের ছেলে। শিশুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় চৌকিদার আব্দুল মুবিন জানান, গত রাতে প্রবল বৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। এ সময় ওই শিশুর মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি খেলা করছে ঘরের ভিতরে। হঠাৎ দেয়াল ধসে মাটিতে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাধনপুরের পশ্চিম বৈলগাঁও গ্রামে প্রবল বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।