Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বনানীর এআর টাওয়ারে আগুন

admin • 19 Apr 2023, 11:05 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বনানীর এআর টাওয়ারে আগুন

রাজধানীর বনানীর এআর টাওয়ারে আগুন লেগেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে।

 

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।