Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বঙ্গমাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বঙ্গমাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার (৮ আগষ্ট )  সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কাদের বলেন, বিএনপিসহ অন্যান্য দল যদি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, রাজপথে ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে আওয়ামী লীগের পক্ষ থেকে কবরস্থানে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।